September 15, 2026, 7:21 pm
শিরোনাম :
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ শুভারম্ভ চাঞ্চল্যকর ডলি আক্তার হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই গাজীপুর জেলা রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে মনিরুল ইসলাম মনিরের সৌজন্য সাক্ষাৎ প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ সুনামগঞ্জের ছাতকে এক ইজারাদারের বিরুদ্ধে ব্যাক্তিমালিকাধীন ও রেলওয়ে ভূমিতে অবৈধভাবে পশুর হাট স্থাপনের অভিযোগ মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যাঃ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার বুড়িচংয়ে হাতকড়া পরা আসামির নাটকীয় পলায়ন, ১ ঘণ্টা পর জলাশয়ের গর্ত থেকে ফের গ্রেফতার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত

গাজীপুরের শ্রীপুরে চতুর্থ শ্রেণীর এক মাদ্রাসার ছাত্রীকে (১০) ধর্ষণের চেষ্টা অভিযোগে ইমাম গ্রেফতার

শ্রীপুর প্রতিনিধি।

শ্রীপুর প্রতিনিধিঃ
শ্রীপুর উপজেলায় ১০ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মসজিদের ইমাম খোরশেদ আলমকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, ২৫ মে ২০২৬ ইং সোমবার বিকেলে শ্রীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ গ্রামে থেকে খোরশেদ আলম কে গ্রেফতার করে পুলিশ।
অভিযুক্ত মো. খোরশেদ আলম ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদে ইমামতি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত খোরশেদ আলম চরিত্রহীন প্রকৃতির লোক। তাঁর বিরুদ্ধে এর আগেও একাধিক যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে। এবার সে ছোট শিশু বাচ্চা ধর্ষণের চেষ্টা করেছেন। এলাকাবাসী এমন জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।নির্যাতনের শিকার ওই শিশু জানায়, তার জ্যাঠি (চাচি) প্রায় রাতেই তাকে তাঁদের বাড়িতে নিয়ে রাখতেন। জ্যাঠি ঘুমিয়ে পড়লে জ্যাঠা (খোরশেদ আলম) তাকে শরীরের বিভিন্ন স্থানে যৌন পীড়ন করতেন। আনুমানিক এক মাস আগে এক রাতে সে তাঁদের বাড়িতে ঘুমিয়ে ছিল। তখন খোরশেদ আলম তার জামাকাপড় খুলে ফেলেন এবং গোপনাঙ্গে আঙুল ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চালায়। পরে তার ওপর উঠে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি চিৎকার দিলে তার জ্যাঠির ঘুম ভেঙে যায়। পরে ঘটনাটি কাউকে জানালে তাকে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়। শিশুটির বাবা বাড়িতে না থাকায় ভয়ে সে বিষয়টি এত দিন কাউকে বলতে পারেনি।
ভুক্তভোগী শিশুর বাবা বলেন, খোরশেদ আলম আমার বড় জ্যাঠাতো ভাই। আমি সৌদি আরবে প্রবাসী। এক বছর আগে আমার স্ত্রী তিন সন্তান রেখে অন্য একজনের সঙ্গে চলে যান। এরপর থেকে আমার ছেলে- মেয়েরা বাড়িতে তাদের দাদার সঙ্গে থাকে। খোরশেদের স্ত্রী বিভিন্ন সময় আমার মেয়েকে রাতের বেলায় তাঁদের বাড়িতে নিয়ে রাখতেন। এই সুযোগে খোরশেদ আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা করেন। আমি এই লম্পটের কঠোর শাস্তি দাবি করছি।
শিশুর ফুফু অভিযোগ করে বলেন, খোরশেদ আলম এলাকার চিহ্নিত একজন চরিত্রহীন লোক। এর আগে এলাকার প্রতিবন্ধী নারী ও শিশুরাও তাঁর যৌন লালসার শিকার হয়েছে। এবার সে নিজের বাড়িতে ঘুমন্ত ভাতিজিকে জোর করে ধর্ষণের চেষ্টা করেছে। তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও শাস্তি দাবি করেন।
এদিকে, গ্রেফতারকৃত ইমাম খোরশেদ আলমের দাবি সে নিরপরাধ। তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থল থেকে অভিযুক্ত খোরশেদ আলমকে গ্রেফতার করা হয়েছে।
অফিসার ইনচার্জ আরও জানান, ভুক্তভোগী শিশু ও তার বাবাকে থানায় এনে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শিশুটি জানিয়েছে, খোরশেদ আলম ঘুমন্ত অবস্থায় তার জামা কাপড় খুলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান।
এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

One response to “গাজীপুরের শ্রীপুরে চতুর্থ শ্রেণীর এক মাদ্রাসার ছাত্রীকে (১০) ধর্ষণের চেষ্টা অভিযোগে ইমাম গ্রেফতার”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা