June 19, 2026, 8:16 am
শিরোনাম :
১০ জনের বসনিয়ার বিপক্ষে বড় ব্যবধানে জিতলো সুইজারল্যান্ড টঙ্গীতে হানি ট্র্যাপ চক্রের ৫ সদস্য গ্রেফতার জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড পাঁচবিবি পৌর বিএনপি’র ২ নেতা বহিস্কার জিয়া শিশু কিশোর মেলা গাজীপুর মহানগর শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা ব্রাজিলিয়ান কিংবদন্তির ৬০ বছরের রেকর্ড ছুঁলেন লিওনেল মেসি মেসির হ্যাটট্রিকের দিনে ব্যর্থতার বৃত্তে রোনালদো, বলই পাননি মাঠে পাঁচবিবি উচাই জেরকা উচ্চ বিদ্যালয়ের জমি লিজ প্রদানের জন্য উম্মুক্ত দরপত্র আহ্বান মেসির হ্যাটট্রিকে জয় দিয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার মাত্র ৫ লাখ মানুষের একটা দ্বীপদেশ, পুরো ৯০ মিনিট আটকে রাখলো বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে

কাপাসিয়ায় যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূর ওপর পাশবিক নির্যাতনের অপরাধে গ্রেফতার ১

Reporter Name

নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের কাপাসিয়ায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে অমানবিক নির্যাতনের মামলার আসামি মো. জুয়েলকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৪ জুন) সন্ধ্যায় কাপাসিয়া থানার এসআই সাইদুর রহমান তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত জুয়েল কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নরদা গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ মে যৌতুকের ৪ লাখ টাকা না পেয়ে ভুক্তভোগী গৃহবধূ কে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মিলে এলাপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এ ঘটনায় গৃহবধূর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। অভিযোগ রয়েছে, আসামিরা ভুক্তভোগীকে আটকে রেখে জোরপূর্বক নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার চেষ্টাও করেছিল। নির্যাতনকারীরা গৃহবধূকে তাদের বসতবাড়িতে জোরপূর্বক আটকে রাখে। গৃহবধূর পরিবার বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করতে গেলে, নির্যাতনকারীরা তার আত্মীয়দেরও অবরুদ্ধ করে ফেলে। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে ভুক্তভোগী গৃহবধূকে উদ্ধার করে চিকিৎসার জন্য কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপাসিয়া থানার এসআই সাইদুর রহমান জানান, গ্রেফতারকৃত জুয়েলকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছের আহমেদ জানান, মামলার অন্যান্য আসামিদের ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা