September 16, 2026, 5:21 pm
শিরোনাম :
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ শুভারম্ভ চাঞ্চল্যকর ডলি আক্তার হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই গাজীপুর জেলা রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে মনিরুল ইসলাম মনিরের সৌজন্য সাক্ষাৎ প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ সুনামগঞ্জের ছাতকে এক ইজারাদারের বিরুদ্ধে ব্যাক্তিমালিকাধীন ও রেলওয়ে ভূমিতে অবৈধভাবে পশুর হাট স্থাপনের অভিযোগ মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যাঃ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার বুড়িচংয়ে হাতকড়া পরা আসামির নাটকীয় পলায়ন, ১ ঘণ্টা পর জলাশয়ের গর্ত থেকে ফের গ্রেফতার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত

জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড

Reporter Name

জয়পুরহাট প্রতিনিধিঃ
১৮ জুন ২০২৬ ইং জয়পুরহাটের ক্ষেতলালে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে আব্দুর রহিম ওরফে কাইল্যা মণ্ডল (৪৪) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে জয়পুরহাটের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ) এর বিচারক মো. আব্দুর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম ওরফে কাইল্যা মন্ডল ক্ষেতলাল উপজেলার জালিয়া পাড়া এলাকার মৃত জসিম উদ্দিন ওরফে জমির মণ্ডলের ছেলে।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৯ আগস্ট সকাল পৌনে ১১টার দিকে জালিয়া পাড়া এলাকার স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির ওই শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় অভিযুক্ত আব্দুর রহিম তাকে ফুসলিয়ে ডেকে পাশের একটি শসা ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
পরে এ ঘটনায় শিশুটির পিতা মোঃ তাইজুল ইসলাম বাদী হয়ে ক্ষেতলাল থানায় একটি মামলা দায়ের করেন।
আদালতের রায় দীর্ঘ তদন্ত ও সাক্ষ্য-প্রমাণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক বৃহস্পতিবার এই রায় প্রদান করেন।
এসব তথ্য নিশ্চিত করে করেছেন রাষ্ট্রপক্ষের জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রিনাত ফেরদৌসী রিনি।
আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

One response to “জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা