July 29, 2026, 3:07 pm
শিরোনাম :
দিনাজপূর (৪২ বিজিবি) ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক। টঙ্গী চেরাগ আলীতে প্রস্তাবিত ময়লার ডাম্পিং স্থানান্তরের দাবিতে ইন্ডাস্ট্রিয়াল গ্রিন সোসাইটির মানববন্ধন মানবতার অনন্য দৃষ্টান্ত ইউএনও উম্মে হাবিবা ফারজানা ধর্ষণ ও জমি দখলের দাগি আসামিদের হাতে কাপাসিয়ায় গৃহবধূ লাঞ্ছিত, জমি দখলের চেষ্টা বিশ্বকাপ ফাইনাল দেখতে স্বামী বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ গাজীপুরে দুই সন্তানের জননীকে ধর্ষণচেষ্টা ও লুটপাটের অভিযোগ যুবকের বিরুদ্ধে পীরগঞ্জে বিভিন্ন জলাশয় থেকে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টঙ্গীর আলোচিত মাদক সম্রাজ্ঞী কারিমাকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলাসহ হত্যার হুমকি

ফাইজা বাটন ইস্যুতে বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন!

Reporter Name

শেখ কামরুল হাসান সাহাঃ

টঙ্গীর ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেডকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি ভিডিওকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য ও ভিত্তিহীন অপপ্রচার চালানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন টঙ্গী পূর্ব থানা বিএনপি, যুবদল, শ্রমিকদল ও স্থানীয় নেতৃবৃন্দ।
বুধবার (১ জুলাই) টঙ্গী পূর্ব থানাধীন ৪৪ নম্বর ওয়ার্ডের পূর্ব গোপালপুর এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গাজীপুর সিটি করপোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর পাঠান। তিনি বলেন, সম্প্রতি ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেডকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি ভিডিওকে ভিন্নভাবে উপস্থাপন করে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং কয়েকজন রাজনৈতিক নেতার সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে।
লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, কারখানা কর্তৃপক্ষ ইতোমধ্যে সাংবাদিকদের সামনে স্পষ্টভাবে জানিয়েছেন যে, কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে কারখানায় গেলেও তারা কোনো ভাঙচুর, চাঁদাবাজি বা বিশৃঙ্খলা সৃষ্টি করেননি। বরং কারখানার ওয়েস্টেজ বা পরিত্যক্ত মালামাল বিক্রির বিষয়ে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করেছিলেন।
তিনি আরও অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। বিশেষ করে ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল হোসেন ভুলু, ৪৪ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের সাধারণ সম্পাদক কাজী দাউদ, ৪৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর পাঠানসহ বিএনপি, যুবদল ও শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতাদের বিরুদ্ধে ভিত্তিহীন প্রচারণা চালানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী এবং গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে আস্থাশীল। কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি বা আইনবিরোধী কর্মকাণ্ডকে তারা সমর্থন করেন না বলেও উল্লেখ করেন।
এ সময় প্রশাসনের প্রতি পুরো ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও পেশাদার তদন্তের দাবি জানানো হয়। বক্তারা বলেন, ভিডিওতে কারও বিরুদ্ধে আইনবিরোধী কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে নির্দোষ ব্যক্তিদের সম্মানহানির অপচেষ্টাকারীদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল হোসেন ভুলু, ৪৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর পাঠান, ৪৪ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের সাধারণ সম্পাদক কাজী দাউদসহ টঙ্গী পূর্ব থানা বিএনপি, যুবদল, শ্রমিকদল ও স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

One response to “ফাইজা বাটন ইস্যুতে বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন!”

  1. Md Sojib says:

    মিথ্যা গজব চরানো হয়েছে ভালো মানুষ কে মানুষ দেখতে পারে না নাজমুল হোসেন মন্ডল
    ওনি একজন ভালো মনের মানুষ উনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে তাই সঠিক বিচার চাই যারাই হয়রানি করানো হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা