September 15, 2026, 6:39 pm
শিরোনাম :
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ শুভারম্ভ চাঞ্চল্যকর ডলি আক্তার হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই গাজীপুর জেলা রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে মনিরুল ইসলাম মনিরের সৌজন্য সাক্ষাৎ প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ সুনামগঞ্জের ছাতকে এক ইজারাদারের বিরুদ্ধে ব্যাক্তিমালিকাধীন ও রেলওয়ে ভূমিতে অবৈধভাবে পশুর হাট স্থাপনের অভিযোগ মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যাঃ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার বুড়িচংয়ে হাতকড়া পরা আসামির নাটকীয় পলায়ন, ১ ঘণ্টা পর জলাশয়ের গর্ত থেকে ফের গ্রেফতার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত

প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:
সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক সাকিবুল হাসান মিঠু ও রবিউল আলম রাজু এবং অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণকারী সাংবাদিক শিমূলী আক্তার নিলুর স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে রাজধানীর উত্তরায় মেট্রোপলিটন প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাবের সামনের সড়কে প্রয়াত এই তিন সাংবাদিকের পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব ও সহকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, গত ১৬ জুলাই বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল ম্যাচ উপভোগ শেষে বাড়ি ফেরার পথে রাজধানীর উত্তরা জসিম উদ্দিন এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন সাংবাদিক সাকিবুল হাসান মিঠু ও রবিউল আলম রাজু। অন্যদিকে, অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন সাংবাদিক শিমূলী আক্তার নিলু।
মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি এইচ. আর. হাবীবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজান বিন নূরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা, সিনিয়র সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব মাকসুদেল হোসেন খান মাকসুদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কে. আর. খান মুরাদ, নজর বিডির সম্পাদক আমিনুল ইসলাম, সাংবাদিক বিজয়, কামাল, তমাসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা।
আলোচনা সভায় বক্তারা প্রয়াত তিন সাংবাদিকের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁদের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন। পরে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের সত্য ও মানুষের কথা তুলে ধরতে জীবনের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করেন। তাঁদের অকাল প্রয়াণে পরিবারগুলো যে আর্থিক ও মানবিক সংকটে পড়েছে, তা নিরসনে সমাজের বিত্তবান ব্যক্তি ও রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া জরুরি। শেষে প্রয়াত সাংবাদিকদের স্মরণে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা