October 25, 2026, 8:58 am
শিরোনাম :
গাজীপুরের কোনাবাড়িতে ফিটিং বাজদের হাতে সাংবাদিক হেনস্থা ক্যান্সার চিকিৎসায় অভাবনীয় সফলতা অর্জন করেছেন গণস্বাস্থ্য হোমিও হাসপাতাল কালিয়াকৈরে ৭৪ লাখ টাকা প্রতারণা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি জুলেখা বিবি গ্রেফতার পুবাইলের বিলে ভাসতে দেখে গেল স্কুলড্রেস পড়া অজ্ঞাত তরুণীর লাশ বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের সভাপতি ও কার্যকরী সভাপতিকে সংবর্ধনা জিএমপি মেট্টো ডিবি উত্তরের অঘোষিত ঠিকাদার কে এই সোর্স আশরাফুল ? সাংবাদিক পরিচয়ে এরা কারা ? প্রতিকার হিসেবে শুদ্ধ অভিযান জরুরী নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে দিনব্যাপী পুলিশের যৌথ অভিযান মন্ত্রীর মতবিনিময় সভায় কয়েক দফা লোডশেডিং জলবায়ু পরিবর্তন ও এর বহুমুখী প্রভাব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

গাজীপুরের কোনাবাড়িতে ফিটিং বাজদের হাতে সাংবাদিক হেনস্থা

Reporter Name

টার্গেট পূরণ করতে না পেরে উল্টা সাংবাদিকের নামে অপপ্রচারঃ পর্ব – (১)

বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুরের কোনাবাড়ি কলেজ গেইট এলাকায় নির্যাতনের শিকার এক কিশোরীকে উদ্ধার করে পুলিশ হেফাজতে দেওয়ার কারণে স্থানীয় ফিটিং বাজ গ্রুপ উল্টা সাংবাদিকের নামে সোস্যাল মিডিয়াতে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বাধ্য হয়ে সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম ফিটিং বাজ গ্রুপের সক্রিয় সদস্যের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়রি করেছেন বলে নিশ্চিত করেছেন সদর থানার ডিউটি অফিসার।
গাজীপুর সদর মেট্টো থানার সাধারণ ডায়রি নং -২৯২৯ তারিখ ২৪ অক্টোবর ২০২৬ ইং।
জানা যায়, গত ২২ অক্টোবর ২০২৬ ইং দৈনিক “দুর্নীতি সংহার” পত্রিকার সম্পাদক ও
সরকারি রেজিস্ট্রেশনকৃত (গভঃ রেজিঃ নং-৯৫০৭৪) এশিয়ার সর্ববৃহৎ সংগঠন “জাতীয় সাংবাদিক সংস্থা’র” কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহকারী মহাসচিব সিনিয়র সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম সহ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ ও সাংবাদিক মোঃ তারেক রহমান ফয়সাল এক পারিবারিক দাওয়াতে অংশগ্রহণ করতে কালিয়াকৈর উপজেলার সফিপুর যাচ্ছিলেন। কোনাবাড়ি কলেজ গেইট সংলগ্ন সিএনজি পাম্পে গ্যাসের জন্য প্রবেশ করে তাঁরা। সরকারি ঘোষিত নিয়ম অনুযায়ী গ্যাস সরবরাহ করার জন্য তাদেরকে আধা ঘন্টা অপেক্ষা করতে হবে বলে জানান সিএনজি পাপ্মের লোকজন। তাঁরা প্রাইভেটকার রেখে রাস্তার পাশে দাঁড়িয়ে আলাপকালে সময় হঠাৎ দেখতে পায় মহা সড়কে এক যুবক এক কিশোরীকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে সেই সাথে চড় থাপ্পড় মারছে। বিষয়টি সন্দেহ জনক মনে হলে তাদের গতিরোধ করে কিশোরীকে (তানিয়া) নির্যাতনের কারণ জানাতে উভয়কে এনে সিএনজি পাম্পে বসায়।
উভয়ের সাথে কথা বলে জানাতে পারে ঐ ছেলে কোনাবাড়ি এলাকায় চাকরি করে। তাদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জে ঘটনার একদিন আগে ২১ অক্টোবর ২০২৬ ইং প্রেমের সম্পর্কে পালিয়ে যুবক চাঁচা বাসায় রাত্রি যাপন করে।
পরের দিন যুবকের চাচা তাদের বিয়ে দিতে চায়, তখন ছেলে রাজি না হওয়ায় তাদেরকে ঐ বাসা থেকে বের করে দেয়।
তখন ছেলে মেয়েটিকে বাড়িতে চলে যেতে বলে কিন্তু মেয়েটা এতে রাজি হননি। কারণ বাড়ি থেকে প্রেমিকের সাথে পালিয়ে এসে রাত্রি যাপন করে এখন কি করে বাড়ি যাবে। এই নিয়ে টানাহেঁচড়া ও মারধরের ঘটনা ঘটে।

দেহ ব্যবসায়ী নারী বুকে নিয়ে গ্লোবাল টিডি'র সাংবাদিক মেহেরাব।সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম সব কথা শোনে, উভয়ের অভিভাবকের সাথে মোবাইলে যোগাযোগ করে তাদের কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত হয়। পরে কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে বিষয়টি জানালে তিনি পুলিশ পাঠানোর আশ্বাস দেন।
এদিকে, কোনাবাড়ি থানার ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এসএম আজিজুল ইসলামের ভাতিজা শুভ, ও নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা সোলাইমান ও এক সময়ের সেলুন কর্মচারী (নাপিত) মেহরাব সহ ১০/১৫ জন সিএনজি পাম্পে এসে প্রমিক যুগলকে বিএনপির স্থানীয় অফিসে নিয়ে যেতে চায়।

সাংবাদিকরা বুঝতে পারে তাদের হাতে তুলে দিলে ফিটিংয়ের শিকার হয়ে ছেলে ও মেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। এমন কি বড় ধরনের দুর্ঘটনা ঘটলে সেটার দায়ভার কে নিবে। এসব চিন্তা করে তাদের স্পষ্ট বলা হয় উভয়ের অভিভাবকের সাথে কথা হয়েছে। আমরা ওসি সাহেব কে জানিয়েছি, তিনি পুলিশ পাঠিয়েছেন। পুলিশ আসছে এদের নিয়ে যাবে। এতে তাঁরা ক্ষিপ্ত হয়ে বাকবিতন্ডায় শুরু করে এবং ফোন করে আরো লোক জড়ো করে। জোর পূর্বক নিয়ে যেতে চায়। এতে বাঁধা দিলে শুভ ও সোলাইমান সাংবাদিক তারেক রহমান ফয়সাল কে মারধর শুরু করে। এসময় স্থানীয় সাংবাদিক শাহীন এসে সবাইকে বাঁধা দিয়ে বলে আমি ভাইদের চিনি রফিকুল ভাই একজন সিনিয়র সাংবাদিক ও সাংবাদিক নেতা। তাদের অসম্মান করা যাবে না। তখন তাদের সেল্টার দাদা ও অন্যতম সহযোগী এবং ধর্ষণ, ছিনতাই ও ফিটিং বাজীর জন্য একাধিক মামলায় অভিযুক্ত সেলুন কর্মচারী গ্লোবাল টিভি মাইক্রোফোন হাতে নিয়ে দিকবিদিক ছুটাছুটি করতে থাকে এবং যাকে খুশি তাকে, যা ইচ্ছে তাই প্রশ্ন করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে।সখিনা নামে এক নারীর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে গ্লোবাল টিডি'র সাংবাদিক মেহেরাব।যে

এরই মধ্যে কোনাবাড়ি থানার উপ পুলিশ পরিদর্শক (এএসআই) রাসেদ ঘটনাস্থল চলে আসে।
তিনি এসে সাংবাদিক মোঃ রফিকুল ইসলামের সাথে কথা বলে বিস্তারিত জানার পর।
ফিটিং বাজদের কোন ধরনের ঝামেলা করতে নিষেধ করেন এবং প্রেমিকা যুগলের পরিবারের সাথে কথা বলে তাদের থানায় এসে যোগাযোগ করা পরামর্শ দেন। পরে সাংবাদিকদের বিদায় দিয়ে তিনি প্রেমিক যুগলকে থানায় নিয়ে যায়।
এদিকে, ফিটিং বাজ গ্রুপ এতো বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে গেছে বিষয়টি মেনে নিতে না পারে। সেলুন কর্মচারী গ্লোবাল টিডি’র সাংবাদিক পরিচয় দানকারী মেহরাব কে দিয়ে সাংবাদিক মোঃ রফিকুল ইসলামের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার শুরু করে।
পাঠকের দৃষ্টি আকর্ষণঃ
আগামী পর্বে থাকবে গ্লোবাল টিডি’র সাংবাদিক পরিচয় দানকারী মেহরাব হোসেন ২৬ বিয়ে, দুই বধূর এক স্বামী, ধর্ষণ ছিনতাই ও নারীদের শ্লীলতাহানির ভিডিও করে ব্ল্যাকমেইল সহ কিভাবে সেলুন কর্মচারী থেকে গ্লোবাল টিডি’র সাংবাদিক এনিয়ে চাঞ্চল্যকর তথ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা