July 28, 2026, 12:40 pm
শিরোনাম :
টঙ্গী চেরাগ আলীতে প্রস্তাবিত ময়লার ডাম্পিং স্থানান্তরের দাবিতে ইন্ডাস্ট্রিয়াল গ্রিন সোসাইটির মানববন্ধন মানবতার অনন্য দৃষ্টান্ত ইউএনও উম্মে হাবিবা ফারজানা ধর্ষণ ও জমি দখলের দাগি আসামিদের হাতে কাপাসিয়ায় গৃহবধূ লাঞ্ছিত, জমি দখলের চেষ্টা বিশ্বকাপ ফাইনাল দেখতে স্বামী বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ গাজীপুরে দুই সন্তানের জননীকে ধর্ষণচেষ্টা ও লুটপাটের অভিযোগ যুবকের বিরুদ্ধে পীরগঞ্জে বিভিন্ন জলাশয় থেকে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টঙ্গীর আলোচিত মাদক সম্রাজ্ঞী কারিমাকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলাসহ হত্যার হুমকি সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা, ভাই-বোন গ্রেফতার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাথে বিডি ইউথ রেভুলেশন-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name

নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ও বিডি ইউথ রেভুলেশন-এর মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি ২০২৬) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার। মতবিনিময়কালে তিনি যুবসমাজের গঠনমূলক ভূমিকা, সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইন-শৃঙ্খলা রক্ষায় তরুণদের অংশগ্রহণ এবং ইতিবাচক কর্মকাণ্ডে যুবকদের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনে যুব সমাজের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।
পুলিশ কমিশনার আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি যুব সমাজের সক্রিয় সহযোগিতা সমাজকে অপরাধমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ বিডি ইউথ রেভুলেশন-এর সদস্যগণ।


আপনার মতামত লিখুন :

One response to “গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাথে বিডি ইউথ রেভুলেশন-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত”

  1. Conrad2072 says:

    Special ability to earn $ASTER bonus https://is.gd/CGTnqR

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা