September 15, 2026, 6:39 pm
শিরোনাম :
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ শুভারম্ভ চাঞ্চল্যকর ডলি আক্তার হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই গাজীপুর জেলা রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে মনিরুল ইসলাম মনিরের সৌজন্য সাক্ষাৎ প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ সুনামগঞ্জের ছাতকে এক ইজারাদারের বিরুদ্ধে ব্যাক্তিমালিকাধীন ও রেলওয়ে ভূমিতে অবৈধভাবে পশুর হাট স্থাপনের অভিযোগ মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যাঃ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার বুড়িচংয়ে হাতকড়া পরা আসামির নাটকীয় পলায়ন, ১ ঘণ্টা পর জলাশয়ের গর্ত থেকে ফের গ্রেফতার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত

শিরোনাম:৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল হোসেন ভুলুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি নেতাকর্মীদের!

Reporter Name

শেখ কামরুল হাসান সাহা
গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানা ৪৪ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতাকর্মীরা ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন ভুলুর বহিষ্কারাদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
স্থানীয় নেতাকর্মীদের দাবি, গত জাতীয় সংসদ নির্বাচনে কামাল হোসেন ভুলুর নেতৃত্বে ধানের শীষ প্রতীকের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির পক্ষে ৪৪ নম্বর ওয়ার্ডে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছিল। তাদের ভাষ্য অনুযায়ী, নির্বাচনী প্রচারণা, দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
৪৪ নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ বলেন, টঙ্গী পূর্ব থানা এলাকায় বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করতে ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন ভুলুর বিকল্প নেই। তারা আশা প্রকাশ করেন, গাজীপুর মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তার বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহারের উদ্যোগ নেবেন।
নেতাকর্মীরা আরও বলেন, দলের দুঃসময়ে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের যথাযথ মূল্যায়ন করা হলে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছাবে এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে তারা দলের বৃহত্তর স্বার্থে মোঃ কামাল হোসেন ভুলুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা