July 29, 2026, 5:27 pm
শিরোনাম :
দিনাজপূর (৪২ বিজিবি) ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক। টঙ্গী চেরাগ আলীতে প্রস্তাবিত ময়লার ডাম্পিং স্থানান্তরের দাবিতে ইন্ডাস্ট্রিয়াল গ্রিন সোসাইটির মানববন্ধন মানবতার অনন্য দৃষ্টান্ত ইউএনও উম্মে হাবিবা ফারজানা ধর্ষণ ও জমি দখলের দাগি আসামিদের হাতে কাপাসিয়ায় গৃহবধূ লাঞ্ছিত, জমি দখলের চেষ্টা বিশ্বকাপ ফাইনাল দেখতে স্বামী বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ গাজীপুরে দুই সন্তানের জননীকে ধর্ষণচেষ্টা ও লুটপাটের অভিযোগ যুবকের বিরুদ্ধে পীরগঞ্জে বিভিন্ন জলাশয় থেকে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টঙ্গীর আলোচিত মাদক সম্রাজ্ঞী কারিমাকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলাসহ হত্যার হুমকি

গাজীপুরে বকেয়া বেতন ও ভাতা পরিশোধের দাবিতে বিক্ষোভ

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুরে বকেয়া বেতন ও ভাতা পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পরে পুলিশ গিয়ে লাঠিচার্জ করে শ্রমিকদের সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুর মহানগরের বাসন থানাধীন দিঘীরচালা এলাকায় শ্রমিকরা এই বিক্ষোভ করেন।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, ওই কারখানার শ্রমিকদের আগস্ট মাসের বেতন ও নাইট বিল এখনো পরিশোধ করেনি কর্তৃপক্ষ। বারবার আশ্বাস দিয়েও নির্ধারিত সময়ে বেতন না পাওয়ায় বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।

সকালেই শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পথচারী ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে বাসন থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিতে চেষ্টা করে। কিন্তু পুলিশের অনুরোধ মানেনি শ্রমিকরা। এতে বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যানচলাচল শুরু হয়।

বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব হাসান বলেন, শ্রমিকদের আগস্ট মাসের বেতন গতকাল বুধবার পরিশোধের কথা ছিল। কিন্তু মালিকপক্ষ তা দেয়নি। কারখানা মালিকের ফোন বন্ধ থাকায় ম্যানেজমেন্টও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করে, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


আপনার মতামত লিখুন :

One response to “গাজীপুরে বকেয়া বেতন ও ভাতা পরিশোধের দাবিতে বিক্ষোভ”

  1. Sonora Akther says:

    অনেক সুন্দর সুন্দর সংবাদ পরিবেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা