September 17, 2026, 9:20 pm
শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ সাঁথিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ শুভারম্ভ চাঞ্চল্যকর ডলি আক্তার হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই গাজীপুর জেলা রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে মনিরুল ইসলাম মনিরের সৌজন্য সাক্ষাৎ প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ সুনামগঞ্জের ছাতকে এক ইজারাদারের বিরুদ্ধে ব্যাক্তিমালিকাধীন ও রেলওয়ে ভূমিতে অবৈধভাবে পশুর হাট স্থাপনের অভিযোগ মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যাঃ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার

পূজার ছুটিতে চলবে ৪ জোড়া বিশেষ ট্রেন

Reporter Name

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের বাড়তি চাপ মোকাবিলায় বাংলাদেশ রেলওয়ে চার জোড়া বিশেষ ট্রেন চালুর ঘোষণা দিয়েছে। রেলপথ মন্ত্রণালয় ঘোষণা করেছে, পূজার সরকারি ছুটিতে এই চার জোড়া বিশেষ ট্রেন চালু করা হবে। পাশাপাশি পদ্মা এক্সপ্রেস ও মধুমতি এক্সপ্রেসের নির্দিষ্ট দিনের ডে-অফ প্রত্যাহার করা হবে।

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত চারদিনের সরকারি ছুটির কারণে যাত্রী সংখ্যা বৃদ্ধি পাবে। তাই ২৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান এবং চার দিনের দীর্ঘ ছুটি মেনে, দেশের বিভিন্ন রুটে অতিরিক্ত ট্রেন চালানো হবে। ফলে পূজার ছুটিতে যাত্রী সুবিধার্থে মোট চার জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। যা যাত্রীদের যাত্রা সহজ ও দ্রুততর করবে।

সাকিব-মোস্তাফিজের পর তাসকিনের ১০০ শিকারসাকিব-মোস্তাফিজের পর তাসকিনের ১০০ শিকার

এ ছাড়া ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) এবং ৪ অক্টোবর (শনিবার) রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী ৭৬০/৭৫৯ নং পদ্মা এক্সপ্রেস ও ৭৫৬/৭৫৫ নং মধুমতি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ডে-অফ প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারকৃত দিনের টিকেট অনলাইনে সংগ্রহ করা যাবে এবং ৩০ সেপ্টেম্বরের পরবর্তী সপ্তাহ থেকে ট্রেনগুলোর আগের মতোই সাপ্তাহিক ডে-অফ কার্যকর হবে।

পূজার ছুটিতে পূর্বাঞ্চলের যাত্রী চাহিদা মেটাতে ৩০ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-কক্সবাজার এবং ঢাকা-চট্টগ্রাম রুটে চার জোড়া অতিরিক্ত ট্রেন (ট্যুরিস্ট স্পেশাল) চালু করা হবে। এসব ট্রেনের টিকেট শতভাগ অনলাইনে বিক্রি করা হবে।

রেলপথ মন্ত্রণালয় নিশ্চিত করেছে, যাত্রীদের নির্বিঘ্ন যাত্রার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ঢাকা রেলস্টেশন (কমলাপুর) এবং বিমানবন্দর রেলস্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং বিনা টিকেট যাত্রীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি ভিজিলেন্স টিম কাজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা