June 13, 2026, 7:25 am
শিরোনাম :
গাছে গাছে কাঁঠালের সমারোহ, মৌসুমী বাহারে মুগ্ধ শ্রীপুর ভাওয়ালগড় ইউনিয়নের নাগরিক সেবা নিশ্চিত করতে সহযোগিতা চাইলেন রিজভী গিয়াসনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ পাশের কাঁচা রাস্তা নির্মাণের দাবি পাঁচবিবিতে জোড় পূর্বক বাড়ী নির্মানের অভিযোগ নরসিংদী পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত গাজীপুর সদরে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আটক অনিয়ম-দুর্নীতির অভিযোগ পেছনে ফেলে সেবাবান্ধব ধামসোনা ইউনিয়ন পরিষদ গড়তে কাজ করছেন প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদ জামালপুরে বাড়িওয়ালার ছেলের আঘাতে ভাড়াটিয়া গৃহবধূ গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জামালপুরে বাড়িওয়ালার ছেলের আঘাতে ভাড়াটিয়া মহিলা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। কক্সবাজারে পৃথক অভিযানে অপহৃত শিশু উদ্ধার, মানবপাচার মামলার আসামি আটক

৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টা বিএনপি নেতার

Reporter Name

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের কমলনগরে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে রহিম (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে।
পরে দুজনের মধ্যে বিয়ে পড়ানোর নামে ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে তোরাবগঞ্জ ইউনিয়নের বিএনপি নেতা আবদুশ শহীদ।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দ্রুত ধর্ষক ও সহযোগীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ঘটনার দিন বুধবার দুপুরে রহিম বিয়ের প্রলোভনে তাকে লক্ষ্মীপুরে তার এক আত্মীয়ের বাসায় ডেকে নেয়। সেখানে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে। পরে রাত পর্যন্ত বিভিন্ন স্থানে ঘোরানোর পর বাড়ির কাছে এনে পালিয়ে যায় সে।
খবর শুনে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও ‘বিয়ের প্রস্তুতি চলছে’ এমন তথ্য দিয়ে তাদের ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।
রহিমের ভাই মো. ইসমাইল জানান, রাতে বিয়ে পড়ানো হয়েছে তাদের। কাগজপত্র না থাকায় কাবিন পরে রেজিস্ট্রি করবেন বলে নাম ঠিকানা নিয়েছেন কাজি দেলোয়ার।
কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, রাত ১২টার দিকে ঘটনাস্থলে গিয়েছি। মেয়ের সঙ্গে কথা বললে মেয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে বলে জানান। পরে বিএনপি নেতা আবদুশ শহীদ বিয়ে পড়ানোর দায়িত্ব নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা