September 18, 2026, 10:25 pm
শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ সাঁথিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ শুভারম্ভ চাঞ্চল্যকর ডলি আক্তার হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই গাজীপুর জেলা রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে মনিরুল ইসলাম মনিরের সৌজন্য সাক্ষাৎ প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ সুনামগঞ্জের ছাতকে এক ইজারাদারের বিরুদ্ধে ব্যাক্তিমালিকাধীন ও রেলওয়ে ভূমিতে অবৈধভাবে পশুর হাট স্থাপনের অভিযোগ মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যাঃ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার

ঢাকা নায়ারণগঞ্জ ও গাজীপুরে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েনঃ বিশৃঙ্খলা কারি দেখা মাত্র গ্রেফতার

Reporter Name

স্টার্ফ রিপোর্টারঃ আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, নায়ারণগঞ্জ ও গাজীপুরে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) ১৪ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করবেন।
শক্ত অবস্থানে সকল বাহিনী।
বুধবার সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা মহানগর এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর বাইরে নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় দুই প্লাটুন বিজিবি সদস্য আগে থেকেই দায়িত্ব পালন করে আসছেন।
গণঅভ্যুত্থানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দুই ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ আগামী ১৩ নভেম্বর জানাবেন আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার বলেছেন, ‘১৩ নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হবে এবং তার অল্প সময়ের মধ্যেই রায় ঘোষণা করা হবে।’
এদিকে ১৩ নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এরপর রাজধানী ঢাকা, গাজীপুরসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে।
গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ‘১৩ নভেম্বর ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থান নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে থাকবে এবং পরিস্থিতি স্বাভাবিক থাকবে। কোনো ধরনের কোনো আশঙ্কা এখানে নেই।’
গাজীপুর মহানগর মেট্রোপলিটনের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, গাজীপুর মহানগরের নিরাপত্তার জন্য সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সন্দেহভাজন কাউকে দেখা মাত্র আটক করার নির্দেশ দেওয়া হয়েছে। চোরাগোপ্তা হামলা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।
টিম করে দিয়েছি আমরা সতর্ক অবস্থায় আছি, কোথাও কোনো খবর এলে তাৎক্ষণিক টিম চলে যাবে সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জনগনের জানমাল রক্ষায় সব ধরনের প্রস্তুতি আমাদের আছে। ট্রাফিক বিভাগের ডিসি এস এম আশরাফুল আলম সকল এসি ও টি আইকে যানজট মুক্ত রেখে নিরবিচ্ছিন্ন নিরাপত্তা দেওয়ায় ঘোষনা দিয়েছেন। ডিবির উপ-কমিশনার চৌকস টিম নিয়ে সার্বক্ষণিক মাঠে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা