November 1, 2026, 11:08 am
শিরোনাম :
“বিভাজনে দুর্বলতা, ঐক্যে শক্তি” দেশ কারও ব্যক্তিগত সম্পত্তি না, আন্দোলন কারও অপরাধের লাইসেন্স না টঙ্গীতে পুলিশের অভিযান: ইয়াবা তৈরির সরঞ্জামসহ কারখানার মালিক আটক সাধু সাবধান… ক্ষমতা ক্ষণস্থায়ী, রাজনৈতিক আনুগত্য পরিবর্তনশীল গফরগাঁওয়ে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত-১ আহত-৩ ‎গাজীপুরে সেফটি ট্যাংক বিস্ফোরণে প্রাণ গেল পোশাক শ্রমিকের আহত ২ গ্লোবাল টিভির সাংবাদিক ফিটিং চক্রের গড ফাদার সেলুন কর্মচারী মেহরাব প্রকৃত ঘটনা আড়াল করে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রচার করে গাজীপুরে ১৬ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার শাহজাদ পুর উপজেলার ইউ এনও সাবরিনা শারমিন ভূমি খেকো, ভূমিদস্যুদের গড ফাদার ২৫ বছর বয়সে সেলুন কর্মচারী মেহরাব ২৬ বিয়ে করে এখন গ্লোবাল হয়েছে- পর্ব (২)

জিএমপি পুলিশ কমিশনারের সাথে সাংবাদিকবৃন্দের মতবিনিময়

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ গত ১৯ নভেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে যোগদান করেন মোঃ ইসরাইল হাওলাদার।
আজকে ২৩ নভেম্বর ২০২৫ ইং তিনি স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। জিএমপি হেডকোয়ার্টার্স কনফারেন্স রুমে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবাগত পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার মহোদয়ের সাথে গাজীপুরের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অংশগ্রহণকারী সাংবাদিকবৃন্দ তাদের মতামত,পরামর্শ ও সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেন।
পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার
গাজীপুর মেট্রোপলিটন এলাকার আইন শৃঙ্খলা নিয়ে গত ৫ দিনে তিনি কোন কোন বিষয় এবং সমস্যা ও তা থেকে উত্তরণের বিষয়ে তাঁর উপলব্ধি এবং করণীয় সম্পর্কে আলোকপাত করেন। তিনি তাঁর বক্তব্যে আইন-শৃঙ্খলা রক্ষা, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করাকে প্রধান লক্ষ্য স্থির করেন। এজন্য সকলকে সম্মিলিত ভাবে কাজ করার আহবান জানান।
উক্ত সভায় জিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনারবৃন্দ, উপ-পুলিশ কমিশনারবৃন্দ এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা