July 31, 2026, 12:55 am
শিরোনাম :
আশুগঞ্জে থানায় টোল প্লাজায় ৬ কেজি গাঁজাসহ ০১ নারী মাদক ব্যবসায়ী নাটক। উদ্দশ্য প্রণোদিত সংবাদ এর প্রতিবাদে গোয়াইনঘাট বিএনপির সংবাদ সম্মেলন টংগীর ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আনোয়ার হোসেন সম্পাদক রবিউল হাসান বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত দিনাজপূর (৪২ বিজিবি) ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক। টঙ্গী চেরাগ আলীতে প্রস্তাবিত ময়লার ডাম্পিং স্থানান্তরের দাবিতে ইন্ডাস্ট্রিয়াল গ্রিন সোসাইটির মানববন্ধন মানবতার অনন্য দৃষ্টান্ত ইউএনও উম্মে হাবিবা ফারজানা ধর্ষণ ও জমি দখলের দাগি আসামিদের হাতে কাপাসিয়ায় গৃহবধূ লাঞ্ছিত, জমি দখলের চেষ্টা বিশ্বকাপ ফাইনাল দেখতে স্বামী বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ

টঙ্গীতে পাঁচ এমপি প্রার্থী ধানের শীষে এক জোট

Reporter Name

শেখ কামরুল হাসান সাহাঃ- বাতিল হওয়া গাজীপুর-৬ নির্বাচনী এলাকার চারজনসহ পাঁচ এমপি প্রার্থী ধানের শীষের প্রার্থীকে সমর্থন করে দলীয় প্রতীকের পক্ষে এক জোট হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) টঙ্গীতে এই ঘটনা ঘটে।
গাজীপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী এম মনজুরুল করিম রনির পক্ষে এক জোট হওয়া পাঁচ এমপি প্রার্থী হলেন- বাতিল হওয়া গাজীপুর-৬ আসনের প্রার্থী গাজীপুর মহানগর বিএনপির সাবেক প্রথম যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আরিফ হাওলাদার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন ও সদরের গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহবায়ক সদস্য হান্নান মিয়া হান্নু।
এদিকে দুপুর ১২টার দিকে এম মনজুরুল করিম রনি টঙ্গীর প্রবীণ নেতা হাসান উদ্দিন সরকার ও সালাউদ্দিন সরকারের বাসায় যান কিন্তু তাদের সঙ্গে দেখা হয়নি।
বাসায় না থাকায় এ সাক্ষাৎ হয়নি বলে বলছে বিএনপি নেতারা। এসময় রনির সঙ্গে ছিলেন বাতিল হওয়া গাজীপুর-৬ আসনের প্রার্থী রাকিব উদ্দিন সরকার পাপ্পু, আরিফ হাওলাদার, সরকার জাবেদ আহমেদ সুমন, গাজী সালাউদ্দিনসহ অনেক বিএনপি নেতা।
এরপর টঙ্গী বাজার মসজিদে জুমার নামাজ আদায় শেষে এম মনজুরুল করিম রনি চলে যান পূর্বঘোষিত গণমিছিলস্থল টঙ্গীর সেনাকল্যাণ ভবন এলাকায়। কিন্তু এ এলাকায় হাজার হাজার মানুষ মিছিল ও বাধ্য বাজিয়ে গণমিছিলের প্রস্তুতি নেয়।
কিন্তু বেশি মানুষ দেখে প্রার্থী গাড়ি থেকে না নেমে গাড়িতে বসেই ভোটারদের সঙ্গে করমর্দন করে ঢাকায় চলে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা