নিজস্ব সংবাদদাতাঃ ইসলামী সমাজ সংগঠনের উদ্যোগে আয়োজিত, আল-কোরআন বিরোধী সংবিধান মূলোৎপাটন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।গাজীপুর মহানগর চান্দনা চৌরাস্তা, জয়দেবপুর মুখী ফ্লাইওভারের নিচে, মাওলানা নজরুল ইসলাম সাহেবের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, হাসিবুল ইসলাম। সমাবেশে বক্তারা দেশের চলমান ও রাজনৈতিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন ।
ইসলামী সমাজের আমির বলেন, আল কোরআন বিরোধী সংবিধান প্রতিষ্ঠিত রেখে সরকার পরিবর্তন হলেও দেশ, জাতি ও মানুষের কল্যাণ হবে না।
গনতন্ত্র কোরআন বিরোধী সংবিধান দিয়ে দুর্নীতি ও বৈষম্য মুক্ত ইনসাব ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠন সম্ভব নয়। সকল প্রকার আযাব-গজব থেকে বাঁচার লক্ষে গনতন্ত্র ও আল কোরআন বিরোধী সকল সংবিধানের বিরুদ্ধে সকলকে দৃঢ় অবস্থান গ্রহণ করতে হবে এবং সকল ধর্মের লোকদের জন্য যার যার ধর্ম পালনের সুযোগ রেখে সমাজ ও রাষ্ট্রে আল-কোরআনের আইন -বিধান রেখে, আল্লাহর রাসুল হযরত মুহাম্মদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতিতে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন, মোঃ ইউসুফ আলী মোল্লা (ঢাকা বিভাগীয় অঞ্চল) মোঃ ডাঃ সুলাইমান কবির (গাজীপুর জেলা এবং ময়মনসিংহ বিভাগ) মোঃ ইয়াছিন (ঢাকা বিভাগীয় আঞ্চল) মুফতি মিজানুর রহমান,(গাজীপুর মহানগর সহকারী ) মোঃ ইউসুফ আলী (বাসন থানা গাজীপুর ) মোঃ মিনহাজ উদ্দিন (ঢাকা উত্তর সিটি) প্রমুখ।