September 18, 2026, 11:39 pm
শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ সাঁথিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ শুভারম্ভ চাঞ্চল্যকর ডলি আক্তার হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই গাজীপুর জেলা রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে মনিরুল ইসলাম মনিরের সৌজন্য সাক্ষাৎ প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ সুনামগঞ্জের ছাতকে এক ইজারাদারের বিরুদ্ধে ব্যাক্তিমালিকাধীন ও রেলওয়ে ভূমিতে অবৈধভাবে পশুর হাট স্থাপনের অভিযোগ মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যাঃ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার

টঙ্গীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name

শেখ কামরুল হাসান সাহাঃ– দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় টঙ্গীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২ জানুয়ারি ২০২৬ ইং শুক্রবার বিকাল ৪টায় টঙ্গীর আউচপাড়া এলাকায় প্রভাষক বসির উদ্দিনের বেপারি বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বসির উদ্দিনের উদ্যোগে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত, মিলাদ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহর দরবারে দেশনেত্রীর বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করা হয়। সেই সাথে দেশের শান্তি, গণতন্ত্র ও মানুষের কল্যাণ কামনায়ও দোয়া করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক শেখ মোঃ সুমন, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সদস্য সচিব সেলিম কাজল, যুগ্ম আহ্বায়ক মাহবুব মেয়াজী, নাজমুল হোসেন মুন্না, সদস্য সাইদুল ইসলাম জনি এবং কাউন্সিলর পদপ্রার্থী শামীম, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুর রহমান রাজু মাস্টার, টঙ্গী পশ্চিম থানা ছাত্র দলের সাবেক আহবায়ক রেদুওয়ান আহমেদ প্রত্যেয় বেপারী
৫২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সামসুল হক, ৫৪ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সেলিম বেপারী, ৫১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আ. সাত্তার, ৫২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাদেক হোসেন, বেপারীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে প্রভাষক বসির উদ্দিন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দোয়া মাহফিলের মাধ্যমে নেতাকর্মীরা তার আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি তার আদর্শে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা