July 28, 2026, 11:45 am
শিরোনাম :
টঙ্গী চেরাগ আলীতে প্রস্তাবিত ময়লার ডাম্পিং স্থানান্তরের দাবিতে ইন্ডাস্ট্রিয়াল গ্রিন সোসাইটির মানববন্ধন মানবতার অনন্য দৃষ্টান্ত ইউএনও উম্মে হাবিবা ফারজানা ধর্ষণ ও জমি দখলের দাগি আসামিদের হাতে কাপাসিয়ায় গৃহবধূ লাঞ্ছিত, জমি দখলের চেষ্টা বিশ্বকাপ ফাইনাল দেখতে স্বামী বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ গাজীপুরে দুই সন্তানের জননীকে ধর্ষণচেষ্টা ও লুটপাটের অভিযোগ যুবকের বিরুদ্ধে পীরগঞ্জে বিভিন্ন জলাশয় থেকে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টঙ্গীর আলোচিত মাদক সম্রাজ্ঞী কারিমাকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলাসহ হত্যার হুমকি সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা, ভাই-বোন গ্রেফতার

গাছায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name

শেখ কামরুল হাসান সাহাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাছা থানা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগরের গাছা থানার ৩৭ নং ওয়ার্ড কুনিয়া শহীদ আহসান উল্লাহ মাষ্টার উচ্চ বিদ্যালয় গাছা থানা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কর্মজীবী দলের যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিলে গাছা থানা বিএনপি সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ য়ের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক ইন্জিঃ মোঃ ইদ্রিস আলী পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর – ২ আসনের বিএনপির মনোনীত স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোঃ সালাউদ্দিন সরকার।
তিনি তাঁর বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন আপসহীন ভূমিকা পালন করেছেন। তাঁর রাজনৈতিক ত্যাগ ও অবদান জাতি চিরদিন স্মরণ করবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী মোঃ জসিম উদ্দিন বাট
গাজীপুর মহানগর বিএনপির প্রভাবশালী নেতা সরকার শাহানুর ইসলাম রনি, তিনি বলেন “বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সবসময় জন গণের অধিকার রক্ষায় আন্দোলন-সংগ্রাম করে এসেছে। তাঁর আদর্শ ও রাজনৈতিক দর্শন অনুসরণ করেই সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি,গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ সরাফত হোসেন, গাজীপুর মহানগর কর্মজীবী দলের সহ-সভাপতি মো রাজু আহম্মেদ শাহিন, তিনি বলেন, মরহুমা নেত্রীর আদর্শ ধারণ করে তৃণমূল পর্যায়ে বিএনপি ও অঙ্গ সংগঠন গুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তব্য রাখেন বিএনপির প্রভাব শালী নেতা মোঃ মিজা শফিকুল ইসলাম সফি, মোঃ মিলন চৌধুরী, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আলী, গাজীপুর মহানগর ছাত্রদলের যুগ্ন আহবায়ক মমিনুল ইসলাম মমিন, টঙ্গী থানা বিএনপির প্রভাবশালী নেতা এডঃ জালাল খান সারোয়ার, গাছা থানা কর্মজীদ দলের সহ-সভাপতি মোঃ আবুল কালাম বেপারী, মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ আফসার উদ্দিন, হুমায়ুন কবির ভান্ডারী প্রমুখ।
দোয়া মাহফিল অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল,কর্মজীবী দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র ও মানুষের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা