September 19, 2026, 11:25 pm
শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ সাঁথিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ শুভারম্ভ চাঞ্চল্যকর ডলি আক্তার হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই গাজীপুর জেলা রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে মনিরুল ইসলাম মনিরের সৌজন্য সাক্ষাৎ প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ সুনামগঞ্জের ছাতকে এক ইজারাদারের বিরুদ্ধে ব্যাক্তিমালিকাধীন ও রেলওয়ে ভূমিতে অবৈধভাবে পশুর হাট স্থাপনের অভিযোগ মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যাঃ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার

গাজীপুরের কোনাবাড়ি মহাসড়কে তীব্র যানজট, খোলা ট্রাকে ঝুঁকি নিয়ে গ্রামের পথে যাত্রা

Reporter Name

বিশেষ প্রতিনিধি শাহিনুর ইসলাম শাহীনঃ
গাজীপুরের কোনাবাড়ি মহাসড়ক রুটে আজ ভোর সকাল ছয়টা থেকেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে যানজট আরও তীব্র হয়ে ওঠে, ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে।
বাস কাউন্টারগুলোতে যাত্রীদের অতিরিক্ত চাপের কারণে টিকিট সংকট দেখা দেয়। এতে প্রায় ৯০ শতাংশ যাত্রী বাসের টিকিট না পেয়ে খোলা ট্রাকে করে ঝুঁকি নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এ দৃশ্য অনেকটা ঈদের সময়ের যাত্রা চিত্রের কথা মনে করিয়ে দিচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ প্রায় ১৭ বছর পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাওয়ায় মানুষজন নিজ নিজ এলাকায় ভোট দিতে যাচ্ছেন। এ লক্ষ্যে কষ্ট ও ঝুঁকি উপেক্ষা করেই তারা যাত্রা করছেন। গার্মেন্টস কারখানাগুলোতে ছুটি ঘোষণার ফলে শ্রমিকদের যাত্রীর চাপ আরও বেড়েছে।
যাত্রীরা জানান, যানজট, টিকিট সংকট ও খোলা ট্রাকে যাত্রার ঝুঁকি থাকা সত্ত্বেও তাদের একমাত্র লক্ষ্য—নিজ নিজ এলাকায় গিয়ে ভোট প্রদান করা।
এদিকে যানজট নিরসন ও যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।


আপনার মতামত লিখুন :

One response to “গাজীপুরের কোনাবাড়ি মহাসড়কে তীব্র যানজট, খোলা ট্রাকে ঝুঁকি নিয়ে গ্রামের পথে যাত্রা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা