September 15, 2026, 4:38 pm
শিরোনাম :
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ শুভারম্ভ চাঞ্চল্যকর ডলি আক্তার হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই গাজীপুর জেলা রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে মনিরুল ইসলাম মনিরের সৌজন্য সাক্ষাৎ প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ সুনামগঞ্জের ছাতকে এক ইজারাদারের বিরুদ্ধে ব্যাক্তিমালিকাধীন ও রেলওয়ে ভূমিতে অবৈধভাবে পশুর হাট স্থাপনের অভিযোগ মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যাঃ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার বুড়িচংয়ে হাতকড়া পরা আসামির নাটকীয় পলায়ন, ১ ঘণ্টা পর জলাশয়ের গর্ত থেকে ফের গ্রেফতার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত

বাংলাদেশ মানব কল্যাণ প্রেসক্লাব নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ কলম চলবে গনতন্ত্র ও গন মানুষের স্বার্থে, রাষ্ট্রের পক্ষে এই শ্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ মানব কল্যাণ প্রেসক্লাব নামে নতুন সংগঠন।
গত ৮ এপ্রিল ২০২৬ ইং একটি অনারম্ভ অনুষ্ঠানের মাধ্যমে এই সংগঠনের ঘোষণা করা হয়েছে। এবং উপস্থিত সকলের সম্মতিক্রমে ৫ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ মানব কল্যাণ প্রেসক্লাব – এর নবগঠিত কমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন, দৈনিক মুক্ত বলাকা পত্রিকার বিশেষ প্রতিনিধি – হাজী কামাল চৌধুরী, সদস্য সচিব কাজী শাকিল ও
যুগ্ম আহবায়ক করা হয়েছে স্বতন্ত্র বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি ও সাংবাদিক অলিউল্লাহ মশিউর।
কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন, দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার হাফেজ মুফতী সোহাইল মাহমুদ এবং দৈনিক আমার প্রাণের বাংলাদেশের সাদেকুল ইসলাম।
সাংবাদিকদের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এই কমিটি ঘোষণা করা হয়। একইসঙ্গে দেশের সাংবাদিকতা অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন সাংবাদিকরা।
নবগঠিত এই আহবায়ক কমিটির নেতৃবৃন্দ সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে একযোগে কাজ করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ প্রেসক্লাবের গাজীপুর মহানগর কমিটির সভাপতি, হাজী কামাল চৌধুরী,ও সাধারণ সম্পাদক কাজী শাকিল,
অব্যাহতি নিয়ে নতুন করে আরেকটি সংগঠন শুরু শুরু করেছেন এবং আহবায়ক কমিটি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

One response to “বাংলাদেশ মানব কল্যাণ প্রেসক্লাব নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা