September 21, 2026, 12:37 am
শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ সাঁথিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ শুভারম্ভ চাঞ্চল্যকর ডলি আক্তার হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই গাজীপুর জেলা রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে মনিরুল ইসলাম মনিরের সৌজন্য সাক্ষাৎ প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ সুনামগঞ্জের ছাতকে এক ইজারাদারের বিরুদ্ধে ব্যাক্তিমালিকাধীন ও রেলওয়ে ভূমিতে অবৈধভাবে পশুর হাট স্থাপনের অভিযোগ মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ

জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ
জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা, পরিচয়পত্র বিতরণ আলোচনা সভা অনুষ্ঠিত।
মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র গাজীপুর মহানগর সভাপতি ও জিসিসি প্রশাসক শওকত হোসেন সরকার।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মহাসচিব মোঃ আলমগীর গনি‌।
প্রধান অতিথির বক্তব্য রাখছেন, জিসিসি প্রশাসক শওকত হোসেন সরকার।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নীতি নির্ধারক পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেন, মাসুদুর রহমান মিলন সাংগঠনিক সচিব কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, মেহেদী হাসান সাংগঠনিক সচিব কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও রাব্বি মোল্লা দপ্তর সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সাংবাদিকদের আমি সবসময় মূল্যায়ন করে থাকি। আমি মনে করি একজন সাংবাদিক যদি সমাজের সত্য তুলে ধরে তবেই সমাজ সুন্দর ও সুশীল সমাজ পরিনত হয়।
তাই, আমি চাই, জাতীয় সাংবাদিক সংস্থার সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা অবশ্যই সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন।
সে জন্য কেউ যদি আপনাদের উপর কখনো কোন প্রকার হুমকি বা আঘাত করার চেষ্টা তাহলে আমি আপনাদের পাশে আছি, এবং থাকব।
তিনি আরও বলেন, জুলাই অভোত্থানের পর বিএনপি তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গণমাধ্যম কর্মীদের সকল প্রকার সহযোগিতা করার জন্য প্রস্তুত।
প্রধান আলোচক বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করে আসছে। এশিয়ার সর্ববৃহৎ সংগঠনের গাজীপুর জেলা কমিটি বিগত দিনে সাংগঠনিক তৎপরতা সন্তোষ জনক না হওয়ায় বেশ কয়েক বার পরিবর্তন করা হয়েছে। তবে এইবারের কমিটি সম্পুর্ন পেশাদার নিয়ে গঠিত। তাই আশা করছি আগামীদিনে গাজীপুর বাসীর জন্য নিরলস ভাবে কাজ করতে পারবে। প্রধান অতিথির সাংবাদিকদের প্রতি সম্মান ও ভালোবাসা দেখে তিনি সংস্থার পক্ষ থেকে অভিনন্দন জানান।
সব শেষে সংগঠনের সদস্যদের মাঝে পরিচয় পত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, সাধারণ সম্পাদক কাজী শাকিল।
সঞ্চালনায় ছিলেন, জেলা কমিটি সভাপতি এ্যাডভোকেট দেবাশীষ রায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা