September 15, 2026, 4:37 pm
শিরোনাম :
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ শুভারম্ভ চাঞ্চল্যকর ডলি আক্তার হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই গাজীপুর জেলা রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে মনিরুল ইসলাম মনিরের সৌজন্য সাক্ষাৎ প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ সুনামগঞ্জের ছাতকে এক ইজারাদারের বিরুদ্ধে ব্যাক্তিমালিকাধীন ও রেলওয়ে ভূমিতে অবৈধভাবে পশুর হাট স্থাপনের অভিযোগ মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যাঃ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার বুড়িচংয়ে হাতকড়া পরা আসামির নাটকীয় পলায়ন, ১ ঘণ্টা পর জলাশয়ের গর্ত থেকে ফের গ্রেফতার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত

জিএমপি গোয়েন্দা পুলিশের অভিযানে পুলিশের পোশাক ও বিআরটিএর জাল সিলসহ ভুয়া সরকারি কর্মকর্তা গ্রেফতার

Reporter Name

ডেস্ক রিপোর্টঃ
গাজীপুর মহানগরীতে সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ করে জালিয়াতি, ভুয়া দলিল তৈরি এবং চোরাই মাল কেনাবেচায় জড়িত মো. রুবেল খাঁ (২৮) নামের এক দুর্ধর্ষ প্রতারককে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ। এ সময় তার হেফাজত থেকে ৩ টি চোরাই মোটরসাইকেল, ৫ টি ল্যাপটপ, পুলিশের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম এবং বিআরটিএর জাল সিলমোহর সহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়।
মঙ্গলবার ১ জুলাই, ২০২৬ ইং জিএমপির উপ-পুলিশ কমিশনার (মহানগর গোয়েন্দা-দক্ষিণ বিভাগ) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতারকৃত মোঃ রুবেল খাঁ ঝিনাইদহ জেলা সদরের টিকারী (টিকারী বাজার ফোর সান্দি) এলাকার মো. আবু বকর খাঁর ছেলে। সে বর্তমানে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর পেয়ারা বাগান রোডের আবুল কালাম আজাদের বাড়ির নিচতলার একটি কক্ষ ভাড়া নিয়ে এই অপরাধ চক্র পরিচালনা করে আসছিল।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে আরও জানা যায়, গত ৩০ জুন ২০২৬ ইং মঙ্গলবার জিএমপির গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের একটি টিম এসআই (নিঃ) মো. হাবিবুর রহমানের নেতৃত্বে মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদ পায়। সংবাদের ভিত্তিতে পুলিশ দক্ষিণ খাইলকুর পেয়ারা বাগান রোডের ওই বাড়িতে অভিযান চালিয়ে রুবেল খাঁকে আটক করে। পরে তার কক্ষ তল্লাশি করে জালিয়াতি ও প্রতারণার কাজে ব্যবহৃত মালামাল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামাল ৩ টি চোরাই মোটরসাইকেল (যার মধ্যে ১ টির আনুমানিক মূল্য ১,৯১,০০০ টাকা), ১টি মাস্টার কি (মোটরসাইকেল চুরির বিশেষ চাবি), ৫ টি ল্যাপটপ (আনুমানিক মূল্য ১,০০,০০০ টাকা) এবং ৩ টি প্রিন্টার। ১ টি পুলিশ ভেস্ট, ১ জোড়া পুলিশের বুটজুতা, ১ টি পুলিশের বেল্ট, ২ টি পুলিশের ফিল্ড ক্যাপ, ১ টি পুলিশের পিস্তল কভার, ১ টি পুলিশের শোল্ডার লাইট, ১ টি ওয়াকি টকি সেট, ১টি হ্যান্ডকাফ (কভার সহ), ১টি হেলমেট, এবং বাংলাদেশ পুলিশের ‘স্পেশাল ব্রাঞ্চের’ ছবি যুক্ত ২ টি ভুয়া আইডি কার্ড। বিআরটিএ কর্তৃপক্ষের ৫ টি জাল সিলমোহর (যার একটিতে ‘মো: মফিজুর রহমান, উচ্চমান সহকারী/কম্পিউটার অপারেটর, বিআরটিএ ঝিনাইদহ সার্কেল’ লেখা), বিআরটিএর ১১ টি জাল ই- রেজিস্ট্রেশন কার্ড, ৮ টি ভুয়া মোটরসাইকেল রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করা পরিশোধের জাল সনদপত্র, ১টি জাল একনলেজমেন্ট স্লিপ ও ড্রাইভিং লাইসেন্স। ডিএমপি ও স্পেশাল ব্রাঞ্চের ২৭ টি স্টিকার, এসআই/রুবেল খাঁ লেখা ১২ টি ভিজিটিং কার্ড, ‘রিয়ালিটিভি অনলাইন নিউজ মিডিয়া’র ১ টি আইডি কার্ড, ১ টি প্রেস মাইক্রোফোন, ৯ টি গ্রামীণ সিম এবং ২ টি মেমোরি কার্ড।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে সে মূলত কোনো সরকারি কর্মচারী নয়। সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পুলিশ ও বিআরটিএর সরঞ্জাম ও সিলমোহর ব্যবহার করে মানুষের সাথে বিশ্বাসভঙ্গ ও প্রতারণা করে আসছিল। আসামির দেওয়া তথ্য অনুযায়ী পরবর্তীতে টাঙ্গাইল সদর ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ২ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা